সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫৪ মিনিটে ডিএসইতে ১৪৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৯ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৮৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১