সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‍সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১০৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসইতে মোট ১১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১