পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক।
বুধবার লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, দর কমেছে ৮৭টির এবং দর পরিবর্তীত রয়েছে ৭১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪০০ কোটি ৯১ লাখ ২ হাজার টাকা।
এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৭৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৬১ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ৫৫ লাখ ৩২ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৭৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ১৪ লাখ ৬ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ আগস্ট, ২০২০।








