সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ( ২৩ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৬৯ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ১৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১