সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ( ২৭ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে ৯০৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ২১৯ কোটি ৫৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১২৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ জানুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০