সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই ৬ খাতের ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। খাতগুলো হেলো: ব্যাংক, সিরামিক, আর্থিক, খাদ্য ও আনুষাঙ্গিক, বীমা এবং ওষুধ ও রসায়ন। বৃহস্পতিবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৪০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৯০১ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৭ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৮ লাখ ৭ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০