পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( ২২ এপ্রিল ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৬ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৩ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১