পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ১১ মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে এক হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫১ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৮ পয়েন্ট বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৫ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ মে , ২০২১।








