সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, প্রধান মূল্যসূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে ডিএসইর অপর দুই সূচকের। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো বাজার মূলধন রোববার আরও উচ্চতায় উঠে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৪৫৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসে ছিল পাঁচ লাখ দুই হাজার ৭৪৩ কোটি টাকা। অর্থাৎ একদিনে বাজার মূলধন বেড়েছে ৭১৬ কোটি টাকা।
রেকর্ড বাজার মূলধন ও সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনও হয়েছে বড় অংকে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা।
টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ৮৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।
এছাড়াও লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এবি ব্যাংক, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং যমুনা ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দাম বেড়েছে। বিপরীতে ১৪৩টির দাম কমেছে এবং ৩৯ দাম অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ মে , ২০২১।








