সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪১১ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৯ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১