সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » জাতীয় » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৫ জুলাই ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৪২ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৪টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১