সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫৭ বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫১.৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৬.২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪১টির, দর কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

ডিএসইতে আজ ১ হাজার ৯৭৪ কোটি ৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৮৩ কোটি টাকার বেশি কম।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৮৪.৩৬ পয়েন্টে। সিএসআই সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৭৩ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৬টির ও ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩০ লাখ লাখ টাকার সিকিউরিটিজ।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১