পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৮ এপ্রিল ডিএসইতে ৯৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে আগের দিন থেকে ৮৬ কোটি ১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৪ নভেম্বর , ২০২১।








