সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.২৩ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭৯৯.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৮ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৭.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৩.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৪২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির বা ১৪.৬৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৯৫টির বা ৭৮.৪৬ শতাংশের এবং ২৬টির বা ৬.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮.১৪ পয়েন্ট বা ১.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ২১৭টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১