সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সূচকের উত্থানে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ৮৯০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৫১ কোটি ৩২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৫টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৪৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ ডিসেম্বর , ২০২১।








