পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ এপ্রিল) বাজার বিশ্লেষণে দেখা যায়, বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ এপ্রিল , ২০২২।








