পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ এপ্রিল) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪১ কোটি ৭৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৪ এপ্রিল, ২০২২।








