সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ২৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। তবে শেষ দিকে একবার ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যহত হয় বাজার। এরই ধারাবাহিকতায় টানা তিন কার্যদিবস উত্থানের পর কারেকশনের কবলে বাজার। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১২৩১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৭২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৬৫ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০