সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মে) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯৪ কোটি ৪৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইএক্স সূচক ১৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০