পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৭৪১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১১৮ কোটি ২৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৬ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১