পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ। তবে গতদিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

সপ্তাহের অন্য কার্যদিবসগুলোতে টানা পতনের পর শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে বর্তমানে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১২৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৯৮ পয়েন্ট কমে ২০১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২১টি কোম্পানির, বিপরীতে ১২০ কোম্পানির দর কমেছে। আর ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৮ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১