পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ লেনদেন শেষে ২০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২২২ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৪ এপ্রিল ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১