সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিনলেন দেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। তবে ৩৭ মিনিট পর উত্থানের মাত্রা কিছুটা হ্রাস পায়। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএসই ৩০সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২০৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৪৩ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৯ লাখ ৪২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৮৪ লাখ ৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসইএক্স ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১