সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই’তে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকা।
গত মাসের ৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৫ কার্যদিবসের সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৬৯.৩৮ পয়েন্টের পতন হয়েছে। কিন্তু চলতি মাসের মাত্র দুই কার্যদিবসেই সেই পতন উত্থানে রূপ নিয়েছে। গত কার্যদিবসের ৮৮.৯০ পয়েন্ট এবং আজকে ১০৮.১৫ পয়েন্টসহ এই দুই কার্যদিবসে সূচক বেড়েছে ১৯২ পয়েন্ট। অর্থাৎ ১৫ দিনে পুঁজিবাজারে যে পতন হয়েছে তা দু’কার্যদিবসেই পুষিয়ে গেছে।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯২টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২২৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৭০ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকা।








