DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ১২১ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪২৫ কোটি ৭২ হাজার টাকা।

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০ শতাংশ বা ১৭১টির, কমেছে ৩৬ শতাংশ বা ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ শতাংশ বা ৪৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৯৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০