সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » খেলা » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৩ পয়েন্ট বেড়ে ৯২০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে টাকার অংকে ৩৪৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০৮ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে ১১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১