সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » সূচকের উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। তবে প্রথম ঘন্টা পর সেল প্রেসারে উত্থানের মাত্রা কিছুটা হ্রাস পায়।
বুধবার লেনদেন শেষে সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৩৫ বেড়ে অবস্থান করছে ১৬৪৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৬৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪৭২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ১০৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৬০৮ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ আগস্ট, ২০২০।








