সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, দর কমেছে ১৪২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৩টির।
রোববার ডিএসইতে ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৫ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৬টির দর বেড়েছে, কমেছে ১২৩টির। আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ আগস্ট, ২০২০।








