সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

আজ রবিবার লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। তবে শেষ দিকে উত্থানের মাত্র কিছুটা হ্রাস পায়।

তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১ বেড়ে অবস্থান করছে ১৭১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭১৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ ৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০