সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » রাজনীতি » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ সিএসইতে ৫০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১