সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ২৪ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬২১ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৭৫ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ারের। কোম্পানিটির ৪১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৩ কোটি ১১ লাখ টাকার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৭২ পয়েন্ট। বাজারটিতে এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১