সূচকের উত্থান : ধীর গতিতে লেনদেন চলছে

প্রচ্ছদ » অর্থনীতি » সূচকের উত্থান : ধীর গতিতে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরু ধেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। তবে ৩০ মিনিট পর উত্থানের মাত্র কিছুটা হ্রাস পায়। রোববার লেনদেন শুরুর দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১১৮ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, দর কমেছে ১১৬টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৫২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৯৭৮ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২২০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, দর কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১১ লাখ ৪০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০