সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » সারাদেশ » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ সোমবার লেনদেনর শুরুতেই ২০৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১০০টির এবং অপরির্বতিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দর।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৮ ও ১৭৪৮ পয়েন্টে রয়েছে।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— ইউনাইটেড পাওয়ার, প্রভাতী ইন্স্যুরেন্স, অরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও বিডি ফাইন্যান্স। এদিন লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৫ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৫টির এবং অপরির্বতিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দর।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০