সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৫ ও ১৬৯৩ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৯টির এবং অপরির্বতিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-গ্লোবাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

এর আগে লেনদেন শুরু প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৮ পয়েন্ট।

এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ২৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টি কোম্পানির দর। আর ১০টি কোম্পানি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০