সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » বিনোদন » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে চার হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৩ ও ১৭০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৯৬টির এবং অপরির্বতিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-অ্যাসোসিয়েট অক্সিজেন, শাইনপুকুর সিরামিক, পিপলস ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ও কনফিডেন্স ইন্স্যুরেন্স।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৫ পয়েন্ট।

এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৩৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৭টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানি শেয়ারের দর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১