সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ৭ ফেব্রুয়ারি ) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৫৮ ও ২১৬৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার।
বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— বিএটিবিসি, বেক্সিমকো লিমিটেড, রবি, মীর আকতার, লংকাবাংলা, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও এনার্জিপ্যাক।
রোববার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১০ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানি শেয়ারের দর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৭ ফেব্রুয়ারি , ২০২১।








