সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » blog » সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫২৩ কোটি ১৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৯ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি / ২১ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১