সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » জাতীয় » সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে ।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ০১ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৭ কোটি ১৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৯৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১