সূচকের ঊত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ঊত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান দুই পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের ঊত্থানে লেনদেন চলছে। আজ বুধবার সকাল ১১টা ৩৮ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৮ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ৪৩ হাজার ৪৯ বারে ৩ কোটি ৭ লাখ ৯১ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির; কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩২ পয়েন্টে।

অপরদিকে উল্লেখিত সময়ে সিএসই সার্বিক সূচক ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০