সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১১৬ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০২টির, দর কমেছে ৭৬টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৬ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫২৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১২১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৮৫৪ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৫২ লাখ ৩৪ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮৩৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১