সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে

dse-cseনিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। লেনদেনের শুরুতে ক্রয় প্রেসারে সূচকে উত্থান থাকলেও প্রথম ঘন্টা পর সেল প্রেসারে নামতে থাকে।

আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৩০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ১৫২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫৫৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১২৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৯৩৮ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ২৪ লাখ ১৫ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩৪৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১