সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও তলানিতে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ২২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬৩ কোটি ৬৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১