DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের পতনের সাথে কমেছে লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ৯৬৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকায়। যা আগের দিন ছিল ১ হাজার ২৬ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬ শতাংশ বা ৬১ কোটি ২৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪ শতাংশ বা ১১৬টির, কমেছে ৫৭ শতাংশ বা ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশ বা ৩০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩০৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১