পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনেলেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্য সূচকের ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। সূচকের এই উত্থান তো একটু পরই পতন এভাবে চলছে লেনদেন।
ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন চললেও প্রথম আধাঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় রয়েছে। তবে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে একশ কোটি টাকার বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৮ এপ্রিল, ২০২২।








