সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা ৪০ মিনিট পরযন্ত ডিএসইতে ২৪০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৩ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১