সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ২০৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৪৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০