সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানামূখী পদক্ষেপে পতনের মধ্যে নিমজ্জিত থাকা শেয়ারবাজার আলোর মুখ দেখাচ্ছিল। কিন্তু মাত্র তিন কার্যদিবস উত্থানের পর সোমবার (০৬ এপ্রিল) আবার বড় পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩ ও ১৮৮১ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৬৮ কোটি টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ৬০টি বা ১৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৫৮টি বা ৭৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি বা ৮ শতাংশ কোম্পানির।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজ। এদিন কোম্পানির ৩৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এস্কয়্যার নিট কম্পোজিটের ১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিক, ন্যাশনাল টিউবস, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। আজ ২০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০