পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, দর কমেছে ২৩৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৩১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৪৩ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৮৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৮৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৫৫ টাকা।








