সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » জাতীয় » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক দরপতনে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরুতে কিছুটা উত্থান থাকলেও পরে সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৭.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, দর কমেছে ১৬৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫০৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৮৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৮০ কোটি টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩০৮.৮১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৬৪৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০