সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকে উত্থান-পতন লক্ষ করা যায়। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৫২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪০ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স ১ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৫৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৩৬ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৫৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, দর কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০